বাগমারা প্রতিনিধি: বাগমারার রামরামায় চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করেছেন প্রখ্যাত চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আব্দুল বারী।এসময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। ভবিষ্যতে দূর্ঘটনার শিকার এই পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য যে, গত ২৪ আগস্ট উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চেউখালী গ্রামের শহিদুল ও খইমন বিবি নামে দুই জন নিহত হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চন্দ্রপুর গ্রামের ভ্যানচালক আক্কাস আলীও মৃত্যুবরণ করে।
ডাঃ আব্দুল বারী নিহত খইমন বিবির দুই শিশু সন্তান ফারদিন ও ফখরুলের চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করবেন বলে তার অভিভাবকদের জানিয়েছেন।
এসময় ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, জামায়াত নেতা আব্দুল মালেক, জামায়াতের যুব বিভাগের দায়িত্বপ্রাপ্ত গোলাম রাব্বানী সান্টু, মাওলানা বেলাল উদ্দিন, মাস্টার কছির উদ্দিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাগমারায় দুর্ঘটনার শিকার পরিবারের পাশে থাকবেন ডাঃ আব্দুল বারী