বিডি নিউজ২৩ রাজশাহী- রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে
বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু আহমেদ এর সভাপতিত্বে ও মেহেদি হাসান টিপুর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশফাকুর রহমান শেলী।
প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর জাহিদুর আলম, সদস্য সচিব ডি এম শামীম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দারফুক ইসলাম, ছাত্রনেতা রাজু আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।

বাগমারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত