বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় এক ব্যক্তি ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছেন বলে জানা গেছে। মূলত ওই ডাব বিক্রি করে সে নেশার টাকা জোগাড় করার উদ্দেশ্যে এমনটি করেছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ওই ব্যক্তির নাম কাজল হোসেন (২৭) তার পিতার নাম কামাল হোসেন, তার বাড়ি উপজেলার ঝলমলিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাজল মাদকাসক্ত ছিলেন। হয়তোবা রাতের আঁধারে জেলা পরিষদের জায়গায় অবস্থিত ডাব গাছ থেকে রাতের আঁধারে ডাব চুরি করতে এসেছিল। বৃষ্টির পানি পড়ে ডাব গাছটি অতিরিক্ত পিচ্ছিল থাকায় ওই গাছ থেকে পড়ে মারা যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
ঝলমলিয়া ডাকবাংলোর কেয়ার টেকার মোঃ আক্কাস আলী বলেন, আমি প্রতিদিনের মতো ঘুমিয়ে যাই। তারপর সকালে উঠে আমাকে মানুষজন এসে খবর দিচ্ছেন সেখানে মানুষ মরে লাশ পড়ে আছে। পরে আমি বিষয়টি প্রশাসনকে জানাই। তারা এসে লাশ উদ্ধার করে। এছাড়াও আমি রাতের বেলা ডাব গাছ থেকে পড়ে মারা যাওয়া বা এই ধরনের কোন শব্দ শুনতে পাইনি।
পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। তবে ধারণা করা হচ্ছে ডাব গাছ থেকে পড়ে মারা যেতে পারে। ময়নাতদন্ত শেষে আরো বিস্তারিত বলা সম্ভব হবে।

পুঠিয়ায় নেশার টাকা সংগ্রহে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে চোরের মৃত্য