• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

বিডি নিউজ২৩, দুর্গাপুর-
সংবাদ প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

বিডি নিউজ২৩, দুর্গাপুর, রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুরে আম বাগানে লাকড়ি সংগ্রহে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী উপজাতি নারী। এনিয়ে অভিযুক্ত সাজ্জাদ হোসেন কালুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

১ আগষ্ট( শুক্রবার) সকাল ১০ টার দিকে উপজেলা নান্দোপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ধর্ষক কালু ঐ এলাকার মকলেছুর রহমান হেনার ছেলে।

 

এজাহার সূত্রে জানাযায়, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিবন্ধী ঐ নারী আম বাগানের লাকড়ি সংগ্রহের জন্য যায়। বাড়ি ফিরতে দেরি হওয়াতে ভিকটিমের ভাই শিমুল বিশ্বাস তাকে খুঁজতে থাকেন, একপর্যায়ে পাশে পাট খেতে উলঙ্গ অবস্থায় বোনকে দেখতে পেলে, ধর্ষক সাজ্জাদ হোসেন তার উপস্থিত টের পেয়ে, দৌড়ে পালিয়ে যায়। প্রতিবন্ধী মেয়েটি জোরপূর্বক ধর্ষণের কথা পরিবারকে জানালে এনিয়ে রাতে মামলা দায়ের হয়। ঐ দিন রাত ১১ দিকে দুর্গাপুর থানার উপ- পরিদর্শক (এস.আই) রিপন কুমার দাসের নেতৃত্বে সঙ্গীও ফোর্স নান্দোপাড়ার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কালুকে গ্রেফতার করেন। ২ আগস্ট (শনিবার) দুপুরে গ্রেফতার কৃত আসামীকে আদালতে পেরন করা হয়েছে।

 

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এক প্রতিবন্ধী উপজাতি নারী ধর্ষণের শিকার হয়েছে, এই মর্মে থানায় এজাহার দায়ের করেন। তৎক্ষনাৎ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে, মহামান্য আদালতে নিকট পেরন করা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.