• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতেই আগুন

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
পুঠিয়ায় জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতেই আগুন
পুঠিয়ায় জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতেই আগুন

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় জুয়া খেলার টাকা না দেওয়ায় নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টার সময় ওই ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের রাজবাড়ী এলাকার টাওয়ার পাড়ায় সোহান আলী (৩০) সকালে তার পিতার নিকট টাকার জন্য চাপ সৃষ্টি করে। পিতা ওই একই এলাকার বাজারের খুচরা পান-সুপারি বিক্রেতা ও পুঠিয়া বাজার মসজিদের খাদেম, ফজলুর রহমান টাকা দিতে না পারায় নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেয় ছেলে সোহান। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে, তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

এবিষয়ে সোহানের পিতা ফজলুর রহমান বলেন, আমার ছেলে মোবাইলে জুয়া খেলে। এর আগে কয়েকবার টাকা দিয়ে তাকে উদ্ধার করেছি। আজকে আবার সকালে টাকা চায়। আমি দিতে পারিনি। শুনেছি কোথাও আবার জুয়া খেলে টাকা ঋণ করে রেখেছে। আমি মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করি। এতো টাকা কেমনে দিবো। তাই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সোহানের অন্ধ মা বলেন, আমাকে বাতা দিয়ে মেরে পাশের বাড়িতে রেখে আসে তারপর সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

 

প্রতিবেশী অঞ্জলি দাস বলেন, সোহান তার মাকে আমার বাসায় রেখে যায় আর বলতে থাকে বাসায় আগুন ধরিয়ে দিব সব পুড়িয়ে ফেলবো। এই কথা বলতে বলতে কিছুক্ষণের ভিতরে দেখি চারদিকে আগুনের ধোঁয়া। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে যায়। এছাড়াও ফজলুর বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

 

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,  আজকে এই ধরনের ঘটনা নিয়ে কেউ থানায় আসেনি। আমি বিষয়টি বলতে পারব না।

পুঠিয়ায় জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতেই আগুন

পুঠিয়ায় জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতেই আগুন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.