বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় ঈদ পুনর্মিলনী ও গণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯ (জুলাই) উপজেলার বাগপাড়া ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই পুনর্মিলনী ও গণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আবু হায়াতের উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সেখানে উপস্থিত হয় হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীগণ।

এসময় উক্ত অনুষ্ঠানে, পুঠিয়া উপজেলা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আবু হায়াত তিনি বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীদের মাঝে মেলবন্ধন তৈরি করে দেওয়ার জন্য এই আয়োজন। এছাড়াও বিএনপি’র মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহা আসাদুজ্জামান। আকরাম শাহ মধু, যুগ্ন আহবায়ক শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি। শিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মিঠু। কৃষক দলের ইউনিয়ন আহবায়ক আসাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইদ্রিস, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, তারেক জিয়া প্রজন্ম দলের পুঠিয়া উপজেলার সিনিয়র সহ সভাপতি মনির হোসেন, জাসাস ইউনিয়ন সভাপতি আ: সালাম সহ শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়াডের ছাত্রদল, যুবদল, কৃষক দল, জিসাস, স্বেচ্ছাসেবক দল মুলদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সার্থক ও ভোটার বৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অনেক নেতা কর্মীরা।

পুঠিয়ায় বিএনপির বিশাল ঈদ পুনর্মিলনী ও গণ পরিচিতি সভা অনুষ্ঠিত