• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

যশোরে চিকিৎসা করাতে গিয়ে নারী ডাক্তারকে ধর্ষণ

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
যশোরে চিকিৎসা করাতে গিয়ে নারী ডাক্তারকে ধর্ষণ
যশোরে চিকিৎসা করাতে গিয়ে নারী ডাক্তারকে ধর্ষণ

বিডি নিউজ২৩, ডেস্ক: নারী চিকিৎসকের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মো. বেনজির হোসেন (৪১) নামে এক ভুয়া মেজরকে গ্ৰেপ্তার করেছে যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মঙ্গলবার (৩ জুন) যশোর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদী একজন চিকিৎসক এবং প্রতিনিয়ত নিজের চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় মো. বেনজির হোসেন চিকিৎসা নিতে আসেন তার চেম্বারে। একপর্যায়ে তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন ও ক্যাডেটে পড়াশোনা করেছেন বলে জানান। একপর্যায়ে ওই নারী চিকিৎসককে প্রেমের প্রস্তাব ও বিয়ের মিথ্যা আশ্বাস দেন।

 

এতে আরও বলা হয়েছে, পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ওই চিকিৎসককে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ সময় সুকৌশলে বাদীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চিকিৎসকের বাসায় গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়াও আসামি বাদীকে জানান যে তার বিদেশে যোগাযোগ রয়েছে এবং তাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। এই প্রলোভনে বিভিন্ন সময় ওই নারী চিকিৎসকের কাছ থেকে সর্বমোট পঞ্চাশ লাখ টাকা নেন। একপর্যায়ে বাদী বিয়ের জন্য চাপ দিলে ও টাকা ফেরত চাইলে আসামি তাকে কোন টাকা ফেরত দিবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

 

পুলিশ জানিয়েছে, এরই মাঝে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন যে, বেনজির কোন মেজর নন, তিনি একজন প্রতারক। পরে বিষয়টি জানালে বেনজির ওই চিকিৎসকের শিশু সন্তানকে গুম এবং তার নগ্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এরপরই ওই চিকিৎসক বেনজিরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

 

পুলিশ আরও জানিয়েছে, মামলার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মির্জাপুর এলাকা থেকে বেনজির হোসেনকে গ্ৰেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় পর্নোগ্রাফিসহ একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার প্রতারক। (সুত্র- চ্যানেল২৪)

যশোরে চিকিৎসা করাতে গিয়ে নারী ডাক্তারকে ধর্ষণ

যশোরে চিকিৎসা করাতে গিয়ে নারী ডাক্তারকে ধর্ষণ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.