• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব
বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব

বিডি নিউজ২৩, রাজশাহী- বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করায় শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব সম্মানী প্রদান করেছেন।

 

উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাজশাহী বিভাগের চাম্পিয়ান হয়েছে শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা চাম্পিয়ন টিম অংশগ্রহণ করলে ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 

শুক্রবার জুম্মা নামজের পর রাজশাহী নগরীর শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মানি প্রদান করা হয়।

 

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সি: যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব ঈদের আগে সরকারি বরাদ্দ না আসায়, ব্যক্তিগত উদ্যোগে বিজয়ী ফুটবল টিমের ২১ জনকে দুই হাজার টাকা করে সম্মানী প্রদান করেন। তবে সরকারি বরাদ্দের ব্যাপারে তিনি স্বচ্ছতা ও জবানদিহিতার জায়গাটি পরিস্কার রাখবেন বলেও জানিয়েছেন।

 

এসময় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ, শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আজাদ শফিকুর রহমান, সি: কোচ জহির ইকবাল ভোলা, কোচ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব

বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.