• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ইউএনওর অভিযানে ধান মজুদি ৪ প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার জরিমান

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২
Prothom alo news
ইউএনওর অভিযানে ধান মজুদি ৪ প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার জরিমান

বিডি নিউজ২৩/BD News23: ইউএনওর ঝটিকা অভিযান শিবগঞ্জে অবৈধ ধান মজুদ রাখায় ৪টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমান। বগুড়ার শিবগঞ্জে অবৈধ ভাবে ধান মজুদ রাখায় ৪টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমান করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

বুধবার দূপূরে উপজেলার মরাগারিয়া বন্দরে ফজলুর রহমানের গোডাউন, জামুর হাট বাজারের রিজু ট্রেডার্স, নূর মোহাম্মাদ ট্রেডার্স, বিহার ইউনিয়নের সিঙ্গাগাড়ী তাহেরুল ইসলামের গোডাউন, বুড়িগঞ্জ এলাকার সাহা চাল কল, রজিব এন্ড ব্রাদার্স অটো রাইস মিল, সুমন এন্ড নিরব অটো রাইস মিল এ অভিযোগ পরিচালনা করা হয়। এ সকল ব্যবসায়ীরা চাল ও ধান অবৈধ ভাবে গোডাউনে মজুদ রেখে চালের বাজার কৃত্রিম ভাবে বৃদ্ধি করার প্রচেষ্টায় ও ফুড লাইসেন্স না থাকায় ৪টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালীন সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক দুদু সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।

 

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, অবৈধ মজুদদারীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। লাইসেন্স না থাকা সত্বেও চাল মজুদ ও কেনা- বেচা করায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা ৪টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.