• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫
রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী শিহাব আলী(২৫) কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ভিকটিমের বাবা-মাও অংশগ্রহণ করে।

 

শনিবার বিকাল পাঁচটার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। ভিকটিম নুসরাত ফারিয়া পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে পুঠিয়ার সরিষাবাড়ি গায়েন পাড়ার আবুল কালামের মেয়ে।

 

ভিকটিমের বাবা জানান, মুদি দোকানদার শিহাব তাদের প্রতিবেশী। বুধবার সন্ধ্যায় তার মেয়ে ছাড়া বাড়িতে কেউ ছিল না। আমার মেয়ে মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। সেসময় লম্পট শিহাব বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন তার মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে শিহাব পালিয়ে যায়।

 

প্রতিবেশী সোহাগ জানান, লম্পট শিহাবের বিরুদ্ধে আগের তিনটি নারী ঘটিত অভিযোগ রয়েছে।

 

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। এব্যাপারে ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেছে। একমাত্র আসামি শিহাব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.