বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিওরকুড়ি ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আব্দুল জব্বারের স্ত্রী, ফেরদৌসী বেগম নামের এক নারী নিহত হয়েছেন। উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত আরো ১০ জনের।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় আরো প্রায় ৭ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নিহত ফেরদৌসের বেগমের স্বামী আব্দুল জব্বার তিনিও ব্যাপক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে সারাদিনভোর গুজব ছিল আব্দুল জব্বার তিনিও মারা গেছেন বলে।
এছাড়াও দুর্গাপুর থানা পুলিশের গুরুত্বহীনতার কারণে এমন ঘটনা বারবার ঘটছে বলে ধারণা করছে স্থানীয়রা। ঘটনার এক পর্যায়ে দুর্গাপুর থানা ঘেরাও করে নিহত পরিবার ও আত্মীয়-স্বজনরা বিক্ষোভ করেন। সে সময় দুর্গাপুরের স্থানীয় কয়েকজন সাংবাদিকের সহায়তায় থানা ভাঙচুরের হাত থেকে রক্ষা পায় দুর্গাপুর থানা।
আহতরা হলেন, মামুনুর রশিদ, সাইনুল ইসলাম, রাজিয়া, রজুফা বেগম, সাইদুল ইসলাম, জাহিদ হাসান, জাহেদা বেগম সহ আরও অনেকে। এদিকে ওই ঘটনার পর থেকে জাহিদের বাড়ি এলাকাবাসী ঘেরাও করে রেখেছেন। অপরদিকে জাহিদ হোসেন পাইক এর পরিবারের লোকজন গুরুতর আহত হলেও মৃত্যুবরণ কেউ করেনি। এই ঘটনার পর থেকে পুরো দুর্গাপুর উপজেলা থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, রিয়াজুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক। প্রতিবেশী মামুনুর রশিদসহ কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিল। তাঁরা বিএনপির কর্মী-সমর্থক। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাঁরা কয়েক দফা বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কয়েক দফা মারামারির ঘটনাও ঘটে। এরই জের ধরে শনিবার সকালে মামুনুর রশিদ তাঁর লোকজন নিয়ে চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বাড়িতে হামলা করেন। রিয়াজুল ওই সময় বাড়িতে ছিলেন না। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রিয়াজুলের বাড়িতে হামলা হলে প্রতিবেশীরা তা প্রতিহতের চেষ্টা করেন। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে
এসব বিষয়ে জানতে মুঠো ফোনে বারবার যোগাযোগ করা হলেও, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা আগের মতই নিজে ফোন রিসিভ না করে অন্যজনকে দিয়ে ফোন ধরিয়ে দিতে থাকেন। যেকোনো ঘটনায় ওই থানার ওসিকে পাওয়া দুষ্কর হয়ে যায়। যার কারণে ওসির বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে জানা যায় যে পাঁচ থেকে সাত জন গ্রেপ্তার হয়েছে পুলিশের বিশ্বস্ত একটি সূত্র বলছে এই ঘটনার সাথে যারা যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের যাচাই বাছাই করে গ্রেফতার করা হবে।

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ নিহত-১, আহত অন্তত-১০