• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজার টেন্ডার বাক্স লুট!

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজার টেন্ডার বাক্স লুট!
রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজার টেন্ডার বাক্স লুট!

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একপক্ষ। এ সময় ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নওদাপাড়ায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

 

ছুরিকাঘাতে আহতের নাম শাকিলুর রহমান রন (৪২)। আহত শাকিলুরের বাড়ি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ। তার পিতার নাম সাইফুল ইসলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে তাকে ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, বাংলা ১৪৩২ সালের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর দরপত্র দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা টেন্ডার বাক্স লুট করে নিয়ে গিয়ে সেখান থেকে দরপত্র বের করে নেয়।

 

তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। সেখানে একাধিক হাত বোমা বিস্ফোরণের চিহ্নিও পাওয়া গেছে।

 

ওসি মাসুমা মোস্তারিন বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজার টেন্ডার বাক্স লুট!

রাজশাহীতে বোমা ফাটিয়ে হাট-বাজার টেন্ডার বাক্স লুট!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.