• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিডি নিউজ২৩– গতকাল ১ ফেব্রুয়ারি (শনিবার) অনিবন্ধিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাহিন খান ও বাধন খান ।

 

আজ রোববার (২ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ জানান তারা।

 

গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদলিপিতে তারা বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করে অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্র, হয়রানীমূলক ও সম্মানহানিকর। এ সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এলাকার একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এহেন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের এই মিথ্যাচারে নাহিন খানের অসুস্থ বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সরকারী ব্যাংক কর্মকর্তা ফারুক খানকেও আক্রান্ত করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

তাছাড়া সংবাদে উল্লেখিত বিবাদীগণ আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমার মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত। আমরা উক্ত সংবাদেরও তীব্র প্রতিবাদ করছি।’

 

উল্লেখ্য, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.