• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা, আটক-১

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা, আটক-১
রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা, আটক-১

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর মতিহার থানার ধরমপুরে পৈত্রিক সম্পত্তি’র বিরোধে আরাফাত রহমান তিতু (২৬) ও তাঁর পিতা আব্বাস আলী (৬৫) গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। জমি সংক্রান্ত জেরে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার ছইমুদ্দিনের ছেলে আনোয়ার (৬০) ও শফিকুল ইসলাম (৫০) এবং তাদের সন্তান তিতাস ও অনিকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে উক্ত ব্যক্তিদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

 

হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তিতু ও আব্বাসকে গুরুতর জখম করেন তারা। এ ঘটনায় মতিহার থানায় ইয়াসমিন আক্তার বাদি হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। (মতিহার থানা মামলা নং ১১/২৩৭)

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭/১২/২৪ ইং তারিখ রাত সাড়ে ৭ ঘটিকায় বিনোদনপুর বাজার সংলগ্ন পোস্ট অফিসের বামপাশে বাদীর বাবার দোকানের কাছে পাকা রাস্তার উপর থেকে বিবাদীগণ বাদীকে লক্ষ্য করে অকথ্যভাষায় গালাগালি করতে থাকেন। এ সময় বাদি’র ছেলে ও স্বামী গালাগালি করতে নিষেধ করতে গেলে বিবাদী অনিক ও তিতাস চাইনিজ কুড়াল দিয়ে আরাফাতের মাথায় আঘাত করেন। আরাফাতকে বাঁচাতে বাদি ইয়াসমিন ও তাঁর স্বামী আব্বাস আলী এগিয়ে আসলে তাঁদেরকেও মারধর করেন। এ সময় বাদির শ্লীলতাহানি করেন তারা৷

 

এ ঘটনায় ইয়াসমিন আক্তার বাদি হয়ে মতিহার থানায় মামলা করে পুলিশ ১ নং আসামী আনোয়ারকে আটক করেন। পরে আটক আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

 

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত জেরে এক নারীর শ্লীলতাহানি ও দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আসামীরা দুজনকে গুরুতর জখম করেন। এ ঘটনায় মামলা হলে থানা পুলিশ আনোয়ার নামে একজনকে আটক করেন। আটক আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা, আটক-১

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা, আটক-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.