• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার

বিডি নিউজ২৩, রাজশাহী– বুধবার (২৩ অক্টোবর) রাজশাহীর শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুরের জাগদীশপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৃহৎ ধর্মীয় উৎসব হরিবাসরের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা। তিনি বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য। এছাড়াবাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটি ও সদস্য, রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটি।

 

এদিন প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা হাবীবা হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

তিনি বলেন, আপনাদের সঙ্গে সব সময় আমার সম্পর্ক মধুর থাকবে। যে কোনও প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব। এই সামাজিক সৌন্দর্যই আমাদের বাংলাদেশ। এমন একটি বাংলাদেশ আমাদের সবার চাওয়া। আপনারা আপনাদের ধর্মীয় প্রার্থনায় আমাদের বাংলাদেশকে রাখবেন, যাতে আমাদের দেশটা হয় ভালোবাসার এবং সম্প্রীতির। সর্বোপরি আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই- আমার জন্য এবং আমার দলের জন্য।

 

তিনি আরও বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী৷ যদি মনোনয়ন নাও পাই ধানের শীষের জন্য কাজ করব। আপনাদের যদি মনে হয় এই বোনকে প্রয়োজন বলবেন আমি সাধ্যমতো আপানাদের পাশে থাকার চেষ্টা করব।

 

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহা: আসাদুজ্জামান, দুর্গাপুর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হান্নান, মৃনালকুমার গোস্বামী, সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও সদস্য, কৃষকদল রাজশাহী জেলা কমিটি, পুঠিয়া আহবায়ক কমিটির সদস্য মো: সোহেল সিরাজী, প্রশান্ত কুমার সরকার, সভাপতি, পূজা উদযাপন ফ্রন্ট, দুর্গাপুর উপজেলা, শিলমাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মিলন উদদীন, যুগ্ম আহবায়ক মো: আলামিন, শিলমাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়ার সহ সভাপতি মো: আ: হাই আকন্দ, শিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো রেজাউল করিম।

 

এছাড়াও শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। উল্লেখ্য যে, এই হরিবাসরের বাৎসরিক আয়োজনে ৩০ হাজারের অধিক হিন্দু নারী-পুরুষ সংযুক্ত হন।

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.