• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ময়লা ফেলার প্রতিবাদ করায় সাংবাদিক মিজানকে হুমকি

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
ময়লা ফেলার প্রতিবাদ করায় সাংবাদিক মিজানকে হুমকি
ময়লা ফেলার প্রতিবাদ করায় সাংবাদিক মিজানকে হুমকি

বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীর পুঠিয়া পৌরসভার এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক মিজান। তার প্রতিবেশী আফরোজা খাতুন (৪৫) স্বামী-মোঃ বেলাল হোসেন তার পরিবার দীর্ঘদিন থেকে সাংবাদিক মিজানের বাড়ির গেটে সামনে ময়লা ফেলে। খুব দুর্গন্ধ হওয়ার কারণে নিষেধ করার আফরোজা খাতুন লাঠি হাতে মিজানের পরিবারকে মার ধরে চেষ্টা করে। এছাড়াও অশ্লীল ভাষায় গালাগালি করে। এছাড়াও ইতিপূর্বে সাংবাদিক মিজানের বাসার জানালার সামনে পাঁঠা দিয়ে ব্যবসার প্রতিবাদ করলে আফরোজা খাতুনে দুই ছেলে বাহিরে থেকে এসে প্রান নাসের হুমকি দেয়।

 

এবিষয়ে (২১-অক্টোবর) সকাল ১১ টার সময় আফরোজা খাতুনের স্বামী মোঃ বেলাল হোসেনকে সকল সমস্যার বিষয়ে অবগত করতে গেলে উল্টো সাংবাদিক মিজানকে পেয়ারা কাঁটার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। আফরোজা খাতুন ও বেলাল হোসেন বলেন, এ বিষয়ে আমরা কোন বক্তব্য দিতে পারবো না। যে অভিযোগ দিয়েছে সেই বক্তব্য দিবেন। আজকে সকালের বিষয়ে বারবার জিজ্ঞেস করার পরে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই মহিলা পুরো গ্রামবাসীকে জিম্মি করে রেখেছে তার অশ্লীল ভাষায় কথা বলে কোন প্রতিবাদ করলেই মামলার ভয় দেখায়। আমার একটাই দাবি এই মহিলার সুষ্ঠু একটি বিচার হোক।

 

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, সাংবাদিক মিজান সাহেব থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। আমরা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ময়লা ফেলার প্রতিবাদ করায় সাংবাদিক মিজানকে হুমকি

ময়লা ফেলার প্রতিবাদ করায় সাংবাদিক মিজানকে হুমকি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.