• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
পুঠিয়ায় নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
পুঠিয়ায় নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

বিডি নিউজ২৩, রাজশাহী- ডাম ফাউন্ডেশনের কর্মীদের সংবাদ সম্মেলন। ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের দাবি। এছাড়াও এক নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়া এবং শারীরিক ভাবে হেনস্থার মতো গুরুত্বর অভিযোগ উঠেছে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হয়।

পুঠিয়ায় নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর ম্যানেজারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত তুলে তাকে স্বপদে পুনর্বহাল এবং এক নারী কর্মীর শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের কর্মীরা।

 

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুঠিয়া উপজেলার ডিএফইডি ব্রাঞ্চ অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মীরা লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, রাজশাহী জোন-২ এর পুঠিয়া ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে ব্রাঞ্চ পুঠিয়া অফিসের নারী কর্মীকে কু-প্রস্তাব ও প্রমোশনের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন।

 

অভিযোগকারী নারী কর্মী জানান, একদিন দুপুরে অফিসে একা অবস্থায় তিনি ম্যানেজারের শ্লীলতাহানির শিকার হন। ওই সময় ফিল্ড থেকে আরেক কর্মী ফয়সাল মাহমুদ অফিসে প্রবেশ করলে ম্যানেজার দ্রুত রুমে চলে যান। ঘটনার পর তিনি সহকর্মীদের বিষয়টি জানান এবং ব্রাঞ্চ ম্যানেজারকে অবগত করেন। পরে ম্যানেজার অফিসে এসে এরিয়া ম্যানেজারকে ফোনে বিষয়টি জানালে উল্টো ফয়সাল মাহমুদকে বদলি করে দেওয়া হয়।

 

কর্মীরা আরও জানান, ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর এরিয়া ম্যানেজার তাদের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং পরদিন (৫ সেপ্টেম্বর) কোনো তদন্ত ছাড়াই ব্রাঞ্চ ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পর থেকে অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে কর্মীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত ও সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ বারবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না; বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্ত এরিয়া ম্যানেজারকে সাভার অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে ন্যায়বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে।

 

কর্মীরা দ্রুত ন্যায়সংগত তদন্ত, অফিসের কার্যক্রম পুনরায় চালু ও বরখাস্তকৃত ম্যানেজারকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।

 

এ বিষয়ে জানতে চাইলে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর রাজশাহীর ডিজিএম বলেন, তারা বিষয়টি হেড অফিসে জানিয়ে সুষ্ঠু সমাধানের অপেক্ষায় রয়েছেন।

পুঠিয়ায় নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

পুঠিয়ায় নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.