• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা অনুমানিক ৬টার দিকে উপজেলার তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ভ্যানযোগে নানা বাড়ি যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী সন্ধ্যায় কান্দ্রা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাহেব আলীর ভ্যানে করে নানা বাড়ি পার্শ্ববর্তী বিলপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে পালোপাড়া কবরস্থানের সামনে গেলে অভিযুক্ত ভ্যানচালক সুযোগ বুঝে ভিকটিমের শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি ঘটায়।

 

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলী ওই ছাত্রীকে তার নানা বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ছাত্রী শ্লীলতাহানির কথা তার পরিবারকে জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

 

এ ব্যাপারে স্থানীয়রা ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দিলে তার বাবা পুঠিয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ভুক্তভোগীর বাবা জানান, “আমার ছোট মেয়েটার সঙ্গে যে অমানবিক কাজটা করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

 

অভিযোগের বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্ত ভ্যানচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.