• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না- ডাঃ আব্দুল বারী

বাগমারা প্রতিনিধি-
সংবাদ প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না- ডাঃ আব্দুল বারী
দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না- ডাঃ আব্দুল বারী

বাগমারা প্রতিনিধি- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ কর্মসূচি করে যাচ্ছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী।তারই ধারাবাহিকতায় বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নরদাশ ইউনিয়নে গনসংযোগ করেন তিনি।

 

বুধবার বিকেলে সমর্থকদের সাথে নিয়ে নরদাশ বাজার সহ ইউনিয়নটির বিভিন্ন জায়গায় যান এবং স্থানীয় ভোটারদের সাথে কথা বলেন। এসময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন। ডাঃ আব্দুল বারী আগামী নির্বাচনে নরদাশ ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে দূর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটাতে চাই। দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতি তে বিশ্বাস করিনা, আমরা সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে চায়।

 

গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ হোসাইন মোহাম্মদ বুলবুল, গোলাম মোর্তোজা হোসেন, শহীদুজ্জামান মীর, নরদাশ ইউনিয়নের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন, সেক্রেটারি আল মামুন, জামায়াত নেতা মাস্টার আনিসুর রহমান, অধ্যাপক আব্দুস সালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না- ডাঃ আব্দুল বারী

দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না- ডাঃ আব্দুল বারী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.