• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় হাটবাজারে ভেজাল খাদ্যপণ্যে বাজার সয়লাব

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
রাজশাহীর পুঠিয়ায় হাটবাজারে ভেজাল খাদ্যপণ্যে বাজার সয়লাব
রাজশাহীর পুঠিয়ায় হাটবাজারে ভেজাল খাদ্যপণ্যে বাজার সয়লাব

বিডি নিউজ২৩, রাজশাহী-রাজশাহী পুঠিয়ায় স্বাস্থ্য কমপ্লেকেক্সের স্বাস্থ্য পরিদশর্ক  ও পৌর সভার স্বাস্থ্য পরিদর্শকের অনিয়ম দুর্নীতি ও গাফিলতির কারণে বাড়ছে ভেজাল খাদ্যপণ্যের কেনাবেচা। ভেজাল খাদ্যপণ্যে খেয়ে সাধারন মানুষ চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছে।

 

স্বাস্থ্য পরিদর্শক উপজেলার হাটবাজারগুলো নজরদারি করার পরিবর্তে মাশোহারা টাকা উঠানো নিয়ে ব্যস্ত থাকে বলে বিভিন্ন হাট-বাজার এলাকার ক্রেতা-বিক্রেতাগন অভিযোগ তুলেছেন। এদিকে পুঠিয়া পৌর সভার স্বাস্থ্য পরিদর্শকের বাধার কারনে পৌর এলাকায় হাট-বাজার মনিটরিং করতে পারছেন না বলে জানিয়েছেন অপর স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান।

 

জানা গেছে, উপজেলা ও পৌরসভা মিলে ছোট-বড় হাটবাজার রয়েছে ১৫টি, কশাইখানা রয়েছে ১০টি, বিভিন্ন খাদ্য পণ্যে তৈরির বেকারী ৮টি, প্রায় পাঁচশতাধিক বিভিন্ন প্রকার খাবার দোকান। এছাড়া ছোট-বড় মুদিদোকান রয়েছে প্রায় দেড় হাজারের মত।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সের স্বাস্থ্য পরিদর্শক দোকান ও হাট-বাজারগুলোতে কোনো প্রকার তদারকি না করায় সাধারন মানুষজন ভেজাল বাসি-পঁচা ও অতিনিম্নমানের খাদ্য সামগ্রী কিনতে বাধ্য হচ্ছেন।

 

স্বাস্থ্য পরিদর্শক হাফিজুর রহমান দীর্ঘ ৪ বছর ধরে বিগত  ফ্যাসিষ্ট পতিত সরকারের এমপির সাথে সমঝোতা ও তদবির করে এই উপজেলার চাকরি করে আসছেন। কারণ সে ফ্যাসিষ্ট সরকারের একজন সত্রিুয় আওয়ামী লীগ নেতা। তাই সরকার পতন হওয়ার পর হতে সে হাট-বাজারে না গিয়ে ভয় দেখিয়ে মাশোহারা আদায় করার অভিযোগ উঠেছে।

 

বানেশ্বরহাট এলাকার জাকিরুল ইসলাম ও পুঠিয়া সদর পৌর এলাকার কামাল হোসেন অভিযোগ করে বলেন, প্রতিটি দোকানের আশপাশের পরিবেশ অত্যন্ত খারাপ। কোনো কোনো খাবার হোটেলগুলোতে বাসিপঁচা খাবার পরিবেশন করা হচ্ছে। তারপর এলাকার কশাইখানা মাছ বাজারগুলোতে দুগন্ধে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। বেশীরভাগ কশাইরা গভীর রাতে রোগাক্রান্ত পশু জবাই করে সকালে ভালো মাংশ বলে বিক্রি করছে।

 

এদিকে গত ২৭ আগস্ট বানেশ্বর হাটে রোগক্রান্ত গরু জবাই করার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। এছাড়া মুদিদোকান গুলোতে তেলসহ বিভিন্ন ভেজাল খাদ্যপণ্যে  ক্রেতাদের কাছে বিক্রি করার একাধিক নজিরও রয়েছে।

 

হাট-বাজারের ব্যবসায়ীরা বলেন, খাদ্য সামগ্রীগুলো পরীক্ষা-নীরিক্ষা না করার জন্য উপজেল স্বাস্থ্য কমপ্লেকেক্সের স্বাস্থ্য পরিদর্শক হাফিজুর রহমান ও পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মামুন উর রসিদকে প্রতিমাসে ঠিকমত টাকা দিতে হয়। হাট-বাজারের কশাইরা জানায়, প্রতিদিন গরুর স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং মাংশের গুনগত মান পরীক্ষার জটিলতা এড়াতে আমরা প্রতিটি গরুর জন্য ৭শ’ টাকা এবং ছাগলের জন্য দুইশত টাকা দিতে হয়।

 

কশাইরা বলেন, গরু ছাগল জবাই হওয়ার আগেই পৌরসভা এবং স্বাস্থ্য পরিদর্শকের প্রতিনিধিরা এসে বসে থাকেন। হয় টাকা কিংবা মাংস টাকা নিয়ে যান।

 

পৌরসভা স্বাস্থ্য পরির্দশক মামুন-অর রশিদ বলেন, পৌরসভার ভেতরের হাট-বাজারগুলো উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. হাফিজুর রহমান আমার দায়িত্ব পালন করে থাকেন।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হাফিজুর রহমান মাশোহারা নেওয়ার বিষয়ে  অস্বীকার করে বলেন, আমি মাঝেমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল সামগ্রীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেই।

রাজশাহীর পুঠিয়ায় হাটবাজারে ভেজাল খাদ্যপণ্যে বাজার সয়লাব

রাজশাহীর পুঠিয়ায় হাটবাজারে ভেজাল খাদ্যপণ্যে বাজার সয়লাব

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.