বিডি নিউজ২৩, বাগমারা- রাজশাহী’র বাগমারা’য় বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা পযার্য়ে কমিটি গঠন উপলক্ষে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা উপজেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শামসুল হকের সভাপতিত্বে আজ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ মাসুম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমান্ড সদস্য আমজাদ হোসেন, বাগমারা উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার সরদার,
সাবেক ডেপুটি কমান্ডার খৈয়বর আলী, শ্রী প্রদীপ কুমার সিংহ প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে দলবল নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উলেখ্য, বাগমারা উপজেলা পযার্য়ে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে উপস্থিত মুক্তিযোদ্ধাদের নিকট থেকে প্রস্তাব ও সমর্থন গ্রহণ করা হয়, যা পরবর্তীতে জেলা কমিটির মাধ্যমে যাচাই বাচাই অন্তে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত