মনিরুল ইসলাম, রাজশাহী– রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্যথায় আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে।” — এ কথা বলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের উদ্যোগে পচামাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ইসলামের পক্ষে অবস্থান নেবে। তারা জোটবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরা ও কর্মপরিষদ সদস্য রাজশাহী জেলা মাওঃ আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান, উপজেলা সেক্রেটারি এএইচএম মুনছুরুল হক ও জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিসুর রহমান।
এছাড়া বক্তব্য দেন তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী মির্জা, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আমিনুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানে শহীদ আলী রায়হান ভাইয়ের পিতা আলহাজ্ব মোসলেম উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) তাহের হুদা রঞ্জু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি বাবলু রহমান।

দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: জামায়াত নেতা নুরুজ্জামান লিটন