• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

বিডি নিউজ২৩, রাজশাহী– রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

 

র‍্যালিটি নগরীর সাগরপাড়া বটতলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফিন কনক-সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের অন্যতম এ অঙ্গসংগঠন টি প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক ভূমিকা ছিলো। তাদের নেতৃত্ব ও আত্মত্যাগে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই সংগঠনটি দুর্যোগ মোকাবেলা ছাড়াও রাজপথে লড়াই করে স্বৈরাচার হাসিনার পতনে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। আমাদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.