• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর বাগমারায় ৭ আগস্ট বৃহস্পতিবার ‘জুলাই অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একাংশের উদ্যোগে সমাবেশ ও বিজয় মিছিলের আয়োজন করা হয়। তবে এই আয়োজনে বিএনপির একটি স্থানীয় প্রভাবশালী পক্ষকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে, যার ফলে দলীয় অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

 

সমাবেশটি বিকাল ৪ টায় উপজেলার ভবানীগঞ্জ আলু হাটায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

 

তবে অনুষ্ঠানে বাগমারা উপজেলা বিএনপির একটি সক্রিয় পক্ষের নেতাকর্মীদের অনুপস্থিতি অনেকের নজর কেড়েছে। এই আয়োজন পাল্টাপাল্টি আয়োজন হওয়ায় তাদের কে আমন্ত্রন জানানো হয়নি বলেও জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা কমিটির ও বিভাগের দুএকজন নেতৃবৃন্দ বাগমারায় বিএনপির একটি পক্ষ কে নিয়ে বারবার বাগমারায় এসে বিভাজন তৈরী করছেন। উপজেলা বিএনপির একটি বৃহৎ অংশ এই আয়োজনে অংশগ্রহণ না করায় দ্বন্দ্ব ও বিভাজনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুল গাফ্ফার বলেন, “এটি একটি পরিকল্পিত বিভাজন। এমন রাজনৈতিক চর্চা বিএনপির জন্য শুভ নয়। আমরা কেন্দ্রীয় নেতাদের জানাবো।

 

দলীয় সূত্র জানায়, জেলা থেকে প্রভাবশালী নেতৃবৃন্দ এনে স্থানীয় একাংশের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যার প্রেক্ষিতে দলের মধ্যে ঐক্য বিনষ্টের আশঙ্কা দেখা দিচ্ছে। ফ্যাসিবাদি শক্তির ফায়দা হাসিলের সুযোগ তৈরী হবে। তবে, এই ঘটনাকে দলের শৃঙ্খলা ভঙ্গের প্রচেষ্টা হিসেবে দেখছেন উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।

 

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, গত ৫আগষ্ট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগমারায় শান্তিপূর্ণ ভাবে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর বাগমারার নেতাকর্মীদের উপেক্ষা করে আবারও প্রোগ্রাম করা দলীয় শৃংখলা পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন সমাবেশে লোক বৃদ্ধির জন্য আমার এলাকার চিহ্নিত আওয়ামী লীগের লোকজন কে ৭আগষ্ট বৃহস্পতিবারের প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

 

বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার (৭আগষ্ট) কেন্দ্রীয় কর্মসূচী কে উপেক্ষা করে কতিপয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিয়ে উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুহাটায় এক বিজয় সমাবেশের আয়োজন করা হয়। যা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

 

অপরদিকে গত ৫আগষ্ট বাগমারায় কেন্দ্রীয় কর্মসূচীতে উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানসহ তার অনুসারীদের উপস্থিতি লক্ষ করা না গেলেও ৭ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ আলুহাটায় তারই অনুপ্রেরনায় এই অনুষ্ঠানের সার্বিক আয়োজন করা হয় বলে জানা গেছে। তবে সমাবেশ আরম্ভ হবার পর বৈরী আবহাওয়ার কারনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়নি।

উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলা দলের সকল স্তরের নেতাকর্মীদের জন্য আবশ্যক। এই পৃথক কর্মসূচি দলের ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.