• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে ছাত্রদল-যুবদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
রাজশাহীতে ছাত্রদল-যুবদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
রাজশাহীতে ছাত্রদল-যুবদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীতে যুবদল ও ছাত্রদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ইতোমধ্যে মামলা করেছেন মুস্তাফিজুর রহমান নামে ডেভলপার ব্যবসায়ী। এজাহারে ৩৬ জনের নাম উল্লেখসহ ২০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। বুধবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করা হয়।

 

মামলার আসামিদের মধ্যে আছেন রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমন ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন। তাদের মধ্যে সুমনকে প্রধান এবং লিমনকে দুই নম্বর আসামি করা হয়েছে।

 

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তাদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় নানাভাবে নিমার্ণকাজ বন্ধ, বাড়ি দখল করাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

 

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা লিমন বলেন, ‘মোস্তাফিজুরের কাছে ২৭ লাখ টাকা পাবেন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি সুমন ভাইয়ের (যুবদল নেতা) আত্মীয়। টাকা না দেওয়ায় আমরা থানায় বসেছিলাম। থানার ওসি নিজেই মীমাংসা করে দেন। কথা হয় যে, টাকা দিতে না পারলে মোস্তাফিজুর একটা ফ্ল্যাট সুমন ভাইকে দিয়ে দেবেন। ওই পর্যন্তই জানি। এখন ষড়যন্ত্র করে আমারেদ নামে মামলা করা হয়েছে।’

 

যুবদল নেতা সুমন বলেন, মোস্তাফিজুর স্বৈরাচারের দোসর। বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করে মামলা করেছেন তিনি। এ ব্যাপারে শনিবার সংবাদ সম্মেলন করবে যুবদলসহ স্থানীয় বিএনপির নেতারা। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

 

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই শাহাদত হোসেন বলেন, ‘মামলা হওয়ার দিন আমি সাক্ষী দিতে বাইরে গিয়েছিলাম। এসে শুধু এজাহারটা দেখেছি। আমি আবার পাঁচ দিনের প্রশিক্ষণে যাচ্ছি। আসার পর তদন্ত শুরু করব। সুত্র- যুগান্তর.

রাজশাহীতে ছাত্রদল-যুবদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজশাহীতে ছাত্রদল-যুবদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.