• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে তানোরে মায়ের আম কাটা বটির উপর পড়ে শিশুর মৃত্যু

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
রাজশাহীতে তানোরে মায়ের আম কাটা বটির উপর পড়ে শিশুর মৃত্যু
রাজশাহীতে তানোরে মায়ের আম কাটা বটির উপর পড়ে শিশুর মৃত্যু

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর তানোরে মায়ের আম কাটা বঁটির ওপর পড়ে করুণভাবে প্রাণ গেলো ২ বছর বয়সী শিশু রউফা রুক্কার।

 

মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ঘটে হৃদয়বিদারক ওই দুর্ঘটনা। নিহত শিশু রউফা ডাঙ্গাপাড়া গ্রামের পিতা রবিউল ইসলাম ও মা হাওয়া বেগম দম্পতির কন্যা।

 

নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির উঠানে বসে হাওয়া বেগম পাকা আম কাটছিলেন। হঠাৎ শিশুটি তার পাশেই একটি বেঞ্চে বসে ছিল। মায়ের সঙ্গে ঘরে যাওয়ার চেষ্টা করে হঠাৎ করে বেঞ্চ থেকে নামতে গিয়ে নিচে রাখা ধারালো বঁটির ওপর পড়ে যায়। বঁটির ফলা তার বুকে ঢুকে গেলে তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, এটি একটি দুর্ঘটনা, পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে তানোরে মায়ের আম কাটা বটির উপর পড়ে শিশুর মৃত্যু

রাজশাহীতে তানোরে মায়ের আম কাটা বটির উপর পড়ে শিশুর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.