বিডি নিউজ২৩, রাজশাহী– পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগ নেতারা অসুস্থজনিত ছুটিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
৫ আগস্টের পূর্বে জুন-জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপর হামলাকারী রেলওয়ে শ্রমিকলীগের নেতারা এখনো বহালতবিয়তে বেতন-ভাতা উত্তোলন করছেন। অফিস না করেই ছুটিতে থেকে তাঁরা বেতন পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিম রেলের প্রভাবশালী শ্রমিকলীগ নেতা মেহেদী, আইনুল, জহুরুল, রিদয়, ইকবাল, আশরাফ, মামুন, আনোয়াররা গ্রেফতার এড়াতে অসুস্থজনিত ছুটিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। ইতোমধ্যে আক্তার আলী ও সাদেকুল নামে দুজন শ্রমিকলীগ নেতা গ্রেফতার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। প্রভাবশালী নেতা আইনুল হক এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। আইনুলের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।
অভিযোগ আছে সিপিও (পশ্চিম) অফিসের প্রধান সহকারী পদটিও আইনুল ক্ষমতার অপব্যবহার করে দখল করেছেন। চাকুরী বিধি লংঘন করে প্রোমোশনসহ নিয়োগ ব্যানিজ্য করে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে বিতর্ক।
৫ আগস্ট ছাত্রজনতার উপর সরাসরি হামলাকারী রেল শ্রমিক লীগের আক্তার আলী, আইনুল, মেহেদী হাসান, ইকবাল, দেব্রত সিনহা দেবু, সিএমও অফিসের আশরাফ, আনোয়ার, সাদেকুল, হিসাব শাখার জসিম, সিওএস অফিসের রিদয়, সিপিও অফিসের ফরাদ মজুমদার, আরএনবি’র ইকবাল, হাবিবুর রহমান হবি, মহসিন, জহুরুল ইসলাম, মামুন, সুমনসহ প্রায় শতাধিক নেতারা পশ্চিমাঞ্চল রেলে আ’লীগের হয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে। এসব নেতারা বিভিন্ন ইউনিটে বদলি হলেও কর্মস্থলে থাকেন অনুপস্থিত।
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলন দমনে শ্রমিকলীগ নেতাদের প্রত্যাক্ষ ও পরোক্ষ মদদ ছিলো। কালো টাকায় মাদক আসক্ত সন্ত্রাসী বাহিনী দ্বারা এরা ছাত্র দমনে ভুমিকা রেখেছিলেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলের সিপিও অফিসের ফরাদ মজুমদার, আইনুল হক, আরএনবি অফিসের ইকবাল, সিএমও অফিসের আশরাফ, আনোয়াররা গোপনে প্রতিদিন হাজিরা খাতায় স্বাক্ষর করছেন। তবে দীর্ঘদিন থেকে অসুস্থজনিত ছুটিতে আছেন সিসিএম অফিসের ক্লাইম ইন্সেপেক্টোর মেহেদী হাসান ও আইনুল হক। আ’লীগের আমলে প্রভাব বিস্তার করে আইনুল মেহেদী, আক্তার আলীরা কোটি কোটি টাকার মালিক বনে যায়।
কথা বললে পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত জিএম) মাসুম আহম্মদ বলেন, সকলেই তো অফিস করছেন। দু-একজন হয়তো অসুস্থজনিত ছুটিতে আছেন। তারা যদি বিনা কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কর্মস্থলে দীর্ঘদিন অসুস্থতা জনিত ছুটি নিয়ে অনুপস্থিত রেল শ্রমিক লীগ নেতারা