বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াদ আলী আর নেই। সোমবার (২৩ এপ্রিল) ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
মরহুম ইয়াদ আলী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার জানাজা আগামীকাল(২৪ এপ্রিল) সকাল ৮:৩০ মিনিটে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-০৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “ইয়াদ আলী ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দলের দুঃসময়ে তিনি নির্ভীকভাবে মাঠে ছিলেন। তার মৃত্যুতে বিএনপি একজন প্রকৃত কর্মীবান্ধব নেতাকে হারালো।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ইয়াদ আলী জয়নগর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ও সক্রিয় নেতা হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনীতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপি নেতা ইয়াদের মৃত্যুতে কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিকের শোক প্রকাশ