• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া থানা পুলিশের হাতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
পুঠিয়া থানা পুলিশের হাতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
পুঠিয়া থানা পুলিশের হাতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়া থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিম কে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে পুঠিয়া উপজেলার নামাজ গ্রাম এলাকায় আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।

 

গ্রেপ্তারকৃত আসামী সেলিম (৪২) বানেশ্বর নামাজ গ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সেলিম মাদক মামলার আসামি। গ্রেফতারি পরোয়ানা ইস্যুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ এ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে এ,এস,আই সেলিম রেজা ও এ,এস,আই আজিজ আভিযান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়াও পুঠিয়া থানা পুলিশ একই দিনে হাতিনাজা এলাকায় অভিধান চালিয়ে ৩ মাসের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করে। সে আসামি হলো, হাতিনাজা এলাকার আবু বক্কর এর ছেলে আরমান আলী (৫০)।

 

এসব বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৪জন আসামি গ্রেফতার করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

পুঠিয়া থানা পুলিশের হাতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

পুঠিয়া থানা পুলিশের হাতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.