• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে ঋন দেওয়ার নামে প্রতারণা, ক্ষোভে গ্রাহকের আত্মহত্যা চেষ্টা

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
রাজশাহীতে ঋন দেওয়ার নামে প্রতারণা, ক্ষোভে গ্রাহকের আত্মহত্যা চেষ্টা
রাজশাহীতে ঋন দেওয়ার নামে প্রতারণা, ক্ষোভে গ্রাহকের আত্মহত্যা চেষ্টা

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীতে এক এনজিও সংস্থার প্রতারণা সইতে না পেরে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাথি নামে এক অসহায় গ্রাহক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর মৌগাছি এলাকায় প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ওই নারী পুঠিয়া উপজেলার কান্দ্রা সাহাবাজপুর গ্রামের রনি ইসলামের স্ত্রী।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঋন দেওয়ার নামে দীর্ঘদিন ধরে সাথিকে ঘুরাচ্ছেন আর আর এফ নামে নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। গত সোমবার (২৪ মার্চ) সকালে ঋন দেওয়ার কথা বলে বানেশ্বর অফিসে ডেকে আনে তাকে কিন্তু ঋন দেওয়ার পরিবর্তে উল্টো অপমান করে। পরে অপমান সইতে না পেরে অফিসের বাথরুমে থাকা হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমি। পরে তার অবস্থা খারাপের দিকে গেলে সেখান থেকে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ড করে।

 

ভুক্তভোগী সুমি কিছুটা সুস্থ্য হওয়ার পর তার সাথে যোগাযোগ করা হলে অভিযোগ করে তিনি বলেন, আর আর এফ এনজিওতে আমি দীর্ঘদিন ধরে কিস্তি চালাই। ওই এনজিওর মাঠকর্মী মার্জিয়া খাতুন এবং ম্যানাজার সুবিদ কুমার দাস আমাকে বেশি টাকা লোন দেওয়ার কথা বলে কৌশলে ১ লক্ষ টাকা পরিশোধ করতে বলে এবং ৩৭ হাজার টাকা সঞ্চয় জমা দিতে বলে। আমি মানুষের কাছে ধারদেনা এবং আমার সোনার গহনা বন্ধক রেখে ১লক্ষ ৩৭ হাজার টাকা অফিসে জমা দিই। অনেক কষ্ট করে টাকা গুলো জমা দেওয়ার পর তারা আমাকে লোন না দিয়ে লাঞ্ছিত করছে। পরে আমি অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি। আমি ওই এনজিওর ম্যানেজার এবং মাঠ কর্মীর উপযুক্ত বিচার দাবি করছি যেন আর কোন গ্রাহককে আত্মহত্যার পথ বেছে নিতে না হয়। আর আর এফ বানেশ্বর শাখার ব্যবস্থাপক সুবিদ কুমার দাস এবং মাঠকর্মী মার্জিয়া খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান ভুক্তভোগী সুমি।

রাজশাহীতে ঋন দেওয়ার নামে প্রতারণা, ক্ষোভে গ্রাহকের আত্মহত্যা চেষ্টা

রাজশাহীতে ঋন দেওয়ার নামে প্রতারণা, ক্ষোভে গ্রাহকের আত্মহত্যা চেষ্টা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.