• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর নওদাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের। শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে নওদাপাড়া কালুর মোড়ে এই ঘটনা ঘটে।

 

নিহত রুহুল আমিন (৪০) নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানান, নিহতের শ্যালক মিন্টু (৩৫) তাদের শ্বশুরের জমির মাপজোখের সময় ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। উত্তেজনার এক পর্যায়ে মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত মিন্টু পালিয়ে যান।

 

শাহমখদুম থানার ওসি মাসুমা মোন্তাকিম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.