• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার
রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীতে রেললাইন থেকে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় রাজশাহী নগরের উপকণ্ঠ হুজরাপুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তার নাম মোবাশ্বের হোসেন (৩০)।

 

মোবাশ্বের হোসেন নগরের ঘোড়ামারা বোয়ালিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মোশাররফ হোসেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সৎ ভাই। রাতেই মোবাশ্বেরের লাশ উদ্ধার করা হয়। তিনি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।

 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘রেললাইনে লাশটি পাওয়া গেছে। গলা থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

ওসি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.