পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি- রাজশাহীর পুঠিয়ায় বাসায় এসে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শাহীন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।, পরে শিক্ষক পক্ষের লোকজন বিরুদ্ধে শাহিনের বাসায় হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠে।
শনিবার (১ মার্চ) সকাল ৯ টার দিকে ওই ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, উপজেলার বাসুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সামাজুল ইসলামের বাসায় গিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় ওই একই এলাকার কয়েকজন। ওই ঘটনায় আহত হয়েছেন সামাজুল ইসলাম, স্ত্রী রুকসানা বেগম (৪৪), ও ছেলে সামিউল আলিম (১৮)। আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লিটকে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ওই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও শাহিনের বাড়িও ভাঙচুর করা হয়েছে।
এসব বিষয়ে আহত শিক্ষার্থী সামিউল আলীম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে আমার বাসায় কয়েকজন লোকজন এসে আমার আব্বুকে ডেকে বের করে অতর্কিতভাবে মারধর শুরু করে। আমি এগিয়ে গেলে আমাকেও মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। শিক্ষক সামাজুলের স্ত্রী রোকসানা বেগম বলেন, কিছু বুঝে ওঠার আগে আমার বাড়িতে ঢুকে কয়েকজন লোকজন মারপিট শুরু করে আমি এগিয়ে গেলে আমাকেও চরমভাবে তারা মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে আহত শিক্ষক সামাজুল ইসলাম বলেন, গত ডিসেম্বর মাস হতে প্রাইভেট পড়ানোর টাকা বাকি রয়েছে। সেই টাকা চাওয়ায় আমাকে হাতুড়ি দিয়ে চরমভাবে মারধর করেছে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। শাহীন ও সাইদুল তাদের পিতা মৃত ইয়াসিন আলী, এবং সুমন তার পিতা শফিকুল ইসলাম ওরা এসে আমার বাসায় ঢুকে অতর্কিতভাবে হামলা চালায় আমার পরিবারের লোকজনের উপর।
এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শাহীন আলী মারধর করার কথা স্বীকার করে বলেন, সে আমার ফুফাতো ভাই তাকে এমনি এমনি মারধর করিনি। আমার ভাতিজির গায়ে হাত দিয়েছে। তার স্বভাব খারাপ এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে। আমরা থেকে তার বিষয়গুলো মীমাংসা করে দিয়েছিলাম। এখন আবার আমার ভাতিজির গায়ে হাত দিয়েছে তার চরিত্র খারাপ। সকালে আমি বাসায় না থাকার সুযোগে সামাজুলের লোকজন এসে আমার বাড়ি ভাঙচুর করে ৪ লাখ টাকা ও চার ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
পঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। সংঘর্ষটি এটি তাদের ব্যক্তিগত ইস্যু।

পুঠিয়ায় শিক্ষককে হাতুড়ি পেটা, অপর পক্ষের বাড়ি ভাঙচুর লুট ও শ্লীলতাহানির অভিযোগ