• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে হারানো ৪৯টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫
রাজশাহীতে হারানো ৪৯টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার
রাজশাহীতে হারানো ৪৯টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া ৪৯ টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১লা মার্চ) আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। নগরের বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। এসব জিডির তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তি বিশ্লেষণ করে মোবাইলগুলো উদ্ধার করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বছরের প্রথম দিন থেকে আমরা মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর শুরু করেছিলাম। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের দেওয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন, আমরা প্রতিনিয়ত  হারানো  মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে আসছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করছে। আমরা ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখব।

 

হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত মোবাইল ফোনের মালিকরা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, সাইবার অপরাধ দমনে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের সাইবার ক্রাইম ইউনিট নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগটি আরএমপি, রাজশাহীর গোয়েন্দা শাখা ও সকল থানা থেকে প্রাপ্ত মামলা, অভিযোগ এবং সাধারণ ডায়েরি তদন্তে সহায়তা প্রদান করেন।

রাজশাহীতে হারানো ৪৯টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার

রাজশাহীতে হারানো ৪৯টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.