• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাগমারায় সাংবাদিককে হুকমি থানায় অভিযোগ

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫
রাজশাহীর বাগমারায় সাংবাদিককে হুকমি থানায় অভিযোগ
রাজশাহীর বাগমারায় সাংবাদিককে হুকমি থানায় অভিযোগ

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর বাগমারায় সাংবাদিককে লাঞ্চিত ও হেনস্তার করার অভিযোগ উঠেছে এক প্যানেল চেয়ারম্যানের (মেম্বার) বিরুদ্ধে।

 

ঐ প্যানেল চেয়ারম্যানের নাম তোফাজ্জল হোসেন। তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার এবং সাঁইপাড়া গ্রামের মৃত মুুনির উদ্দিনের ছেলে।

 

এ ব্যপারে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান। যাহার জিডি নং-১৪৮৮। সাংবাদিক সাহাবুর রহমান ক্রাইম নিউজ-২৪ এর বাগমারা প্রতিনিধি।

 

এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারী ভুক্তভোগী সাহাবুর রহমান হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব ও সহকর্মীদের পরামর্শ নিয়ে থানা’য় জিডি করেছেন।

 

জিডি সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে টিসিবি পণ্য বিতরনে নানা অনিয়মের দৃশ্য মোবাইলে ধারণ করলে তার (সাংবাদিক) উপর ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গালাগাল করে প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এছাড়াও ভুক্তভোগী সাংবাদিককে এলাকা ছাড়া করাসহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

 

এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান জানান, আমি প্রায় দুই বছর যাবত সাংবাদিকতার সঙ্গে জড়িত। আমি কখনও ফেক নিউজ, ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের সাথে জড়িত থাকিনা। সবসময় সত্যকে সমর্থযোগ্য, যাচাইকৃত সূত্র থেকে প্রাপ্ত হয়ে যেকোনো তথ্য শেয়ার করে থাকি। আমি সবসময় শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রেখে তথ্য সংগ্রহ করে থাকি। তবে একজন জনপ্রতিনিধির এমন আচরনে হতাশ হয়েছে বাগমারায় কর্মরত সাংবাদিকরা।প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায়।

 

এ ব্যাপারে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে জানান প্রেসক্লাবটি। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।

 

এমন ঘটনার ব্যপারে বাসুপাড়া ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য ও মন্তব্য জানা সম্ভব হয়নি।

 

পরে ঘটনাটি নিয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের যোগাযোগ করলে তিনি বলেন, একজন সাংবাদিক আমার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে একজন জনপ্রতিনিধি হয়ে গণমাধ্যমকর্মীর সাথে এমন আচরন করা ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন।

রাজশাহীর বাগমারায় সাংবাদিককে হুকমি থানায় অভিযোগ

রাজশাহীর বাগমারায় সাংবাদিককে হুকমি থানায় অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.