• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টেদের অবহেলায় নতুন ভোটারদের ভোগান্তি

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
পুঠিয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টেদের অবহেলায় নতুন ভোটারদের ভোগান্তি
পুঠিয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টেদের অবহেলায় নতুন ভোটারদের ভোগান্তি

বিডি নিউজ২৩, রাজশাহী- ভোট মানেই বাংলাদেশে যেন উৎসব। আর নতুন ভোটার হতে পারা যেন আরো আনন্দের কাজ। ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়িয়ে ছবি তুলতেও যেন আনন্দের শেষ নেই। আবার অনেকে ক্লান্ত হয়ে ফিরে যায় বাসায়। কেউ কেউ দাঁড়িয়ে আছেন দুপুরে না খেয়েই। ছবি তোলা শেষ হবে কখন জানা নেই লাইনে দাঁড়ানো মানুষের।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নতুন ও বাদ পড়া ভোটাররা আসেন আঙ্গুলের ছাপ, আইরিশ ও ছবি তুলতে। নির্বাচন কমিশন সংশ্লিষ্টের কাজে ধীরগতি আর ছবি তুলতে আসা মানুষের সংখ্যার তুলনায় সরঞ্জাম খুবই অপ্রতুল কম হওয়ায় যে আনন্দ নিয়ে ছবি তুলতে এসেছিলেন, সে আনন্দ বিসাদে পরিণত হয়। অনেকে সকাল ৭ টায় এসে সিরিয়াল দিয়েও ৫-৭ ঘন্টা অপেক্ষা করেও ছবি তুলতে পারেনি বহু মানুষ। তাদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে।

 

অপরদিকে, অসুস্থ, প্রতিবন্ধী ও পেটে বাচ্চা নিয়ে ছবি তুলতে আসা নারীদের ক্ষেত্রেও ছিলো না কোনো আলাদা ভাবে ছবি তোলার ব্যবস্থা। এতে করে সাংবাদিকদের দেখে অনেকেই ক্ষোভ ঝাড়েন। সকাল থেকে কয়েক ঘণ্টা ছিল না শৃংখল পরিবেশ। সারাদিনে ছবি তোলার কাজ শেষ করতে পারবেন কিনা তা জানা নেই নতুন ভোটার হতে আসা বা নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের কারোরই। ঝলমলিয়া উচ্চ বিদ্যালয় এ মোট পাঁচটি ল্যাপটপ দিয়ে কাজ শুরু করা হলেও মাঝখানে বন্ধ হয়ে পড়ে থাকে দুটি। এতে করে ভোগান্তি আরও চরমে পৌঁছায়।

 

ভোগান্তি ও নতুন ভোটাদের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার সুস্মিতা রায় জানান, আমাদের যা ছিল সবটুকু দিয়ে কাজ করছি। ভোগান্তি একটু হচ্ছে। নতুন ভোটার হতে আসা মানুষের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। চেষ্টায় আছি মানুষের ভোগান্তি লাঘব করার জন্য। প্রায় ৮ হাজার ৮৮ জন (সম্ভাব্য) নতুন ও বাদ পড়ারা নিবন্ধন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত দেখভালের কাজ চলছে।

 

এ বিষয়ে জানতে মুঠো ফোনে যোগাযোগ করা হলে সিনিয়র রাজশাহী জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান বলেন, বিষয়টি আমি জানি। এখানে আমার প্রতিনিধি দল পাঠাবো। চেষ্টা করব ভোগান্তি কমানোর জন্য। আমাদের সরঞ্জাম যা আছে তাই দিয়ে চেষ্টা করছি। তবে আরও সরঞ্জাম হলে ভালো হতো।

পুঠিয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টেদের অবহেলায় নতুন ভোটারদের ভোগান্তি

পুঠিয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টেদের অবহেলায় নতুন ভোটারদের ভোগান্তি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.