• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা!

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা!
রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা!

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবস উদযাপনে সংবাদ সংগ্র করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৬ নং মাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

 

সোমবার(৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। আহত সাংবাদিকের নাম সাহেদ হোসেন রাজু(৩০)। সে মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

 

একটি নির্ভরযগ্যে সুত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে পালি গ্রামে সাংষ্কতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। তবে সেখানে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে সেখানে যায় মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান সাহেদ হোসেন রাজু। পরে অনুষ্ঠান চলাকালীন রাত নয়টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অতর্কিতভাবে কিসমত মাড়িয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ, মাড়িয়া গ্রামের হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী, মৃত লুতুর ছেলে জয়, মন্টুর ছেলে নাছিম আলী, আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিন সহ ১০ থেকে ১২ জন মিলে সাংবাদিকের উপর হামলা চালিয়ে মাথায় বাশ দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

হামলার শিকার সাংবাদিক সাহেদ হোসেন জানান, অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অর্তকিত হামলা চালানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আহত সাংবাদিক। এছাড়াও ওই ঘটনায় রাজশাহী অঞ্চলের সাংবাদিকরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয় কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকের উপর  বিএনপি কর্মীদের হামলা!

রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.