• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গোদাগাড়ীতে রাত হলেই পুকুর খননের মহাৎসব, নিরব ভূমিকায় প্রশাসন!

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী;
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
গোদাগাড়ীতে রাত হলেই পুকুর খননের মহাৎসব, নিরব ভূমিকায় প্রশাসন!
গোদাগাড়ীতে রাত হলেই পুকুর খননের মহাৎসব, নিরব ভূমিকায় প্রশাসন!

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ

 

দি‌নের বেলায় শুনসান নিরবতা, সন্ধ‌্যা গ‌ড়ি‌য়ে একটু অন্ধকার হ‌লেই শুরু হয় মাটি বিক্রির মহাউৎসব। ৫ টি ভেকু মেশিন অর্ধশত কাঁকড়া গাড়ি একের পর এক মাটি ভর্তি গাড়ি চলে যাচ্ছে ইটভাটায় অন্যদিকে চলাচলের অযোগ্য কর্দমাক্ত মহাসড়ক যেনো মরনফাঁদ। এভাবেই গোদাগাড়ী উপজেলা প্রশাসনের নাকের ডগায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘিতে চলছে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির বিশাল কর্মযজ্ঞ।

 

গণমাধ‌্যম কর্মী‌দের চোখ ফাঁকি দি‌তে দি‌নের আ‌লোর বদ‌লে রা‌তের অন্ধকা‌র‌কে বে‌ছে নি‌য়ে‌ছে পুকুর খেকোরা। রাজনৈ‌তিক প্রভাবশালী মহ‌লের ছত্রছায়ায় পুকুর খননে প্রশাস‌নের ভূ‌মিকাও রহস‌্যজনক। উপজেলা প্রশাসন বলছে এমন কোন অভিযোগ জানা নেই অথচ পুকুর মালিক বলছেন সব ম্যানেজ করা আছে।

 

অভিযোগ ওঠেছে, পুকুর খননে ভূমির শ্রেনী পরিবর্তনসহ নানান জটিলতা থাকলেও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করছেন তোতা নামের এক পুকুর ব্যবসায়ী। গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেলের সাথে তোতার ভালো সক্ষতা ছিলো। সেই প্রভাব দেখিয়ে কাউকে তোয়াক্কা না করেই দেদারসে চালিয়ে যাচ্ছে পুকুর খনন।

 

শীত মৌসুমের শুরুতেই ভূমি ও ফসলি জমি সুরক্ষা আইন উপেক্ষা করে গোদাগাড়ী উপজেলার সোনাদীঘিতে প্রায় ৩০বিঘা জমিতে সংস্কারের নামে চলছে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন ও মাটি বিক্রি। সংস্কারের নামে ফসলি জমিতে পুকুর খনন এতে একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদন কমে যাচ্ছে, অন্য দিকে মাটি পরে কর্দমাক্ত হয়ে নষ্ট হচ্ছে মহাসড়ক। চরম দূর্ভোগে পরছেন পথচারীরা।

 

এ বিষয়ে পুকুর খননকারী তোতা মিয়া জানান, আমার পুকুর খনন কেউ বন্ধ করতে পারবেনা আমার সব অনুমতি আছে।

 

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত প্রতিবেদককে জানান, আপনি একটা লিখিত অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিবো। এর আগেও একই পুকুরে অভিযান করে পুকুর খনন বন্ধ করা হয়েছিলো এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনার সাথে আমার পরিচয় নাই অফিসে আসেন সাক্ষাতে কথা বলবো।

গোদাগাড়ীতে রাত হলেই পুকুর খননের মহাৎসব, নিরব ভূমিকায় প্রশাসন!

গোদাগাড়ীতে রাত হলেই পুকুর খননের মহাৎসব, নিরব ভূমিকায় প্রশাসন!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.