• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া-দুর্গাপুর আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকবে- রাজশাহী জেলা আমীর

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
পুঠিয়া-দুর্গাপুর আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকবে- রাজশাহী জেলা আমীর
পুঠিয়া-দুর্গাপুর আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকবে- রাজশাহী জেলা আমীর

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে শনিবার  সকালে নিগার মঞ্জিলে এক সংবাদ সম্মেলন করা হয়।

 

উক্ত  সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল খালেক, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা। প্রধান অতিথির বক্তব্য কালে জেলা জামায়াতের আমীর তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুঠিয়া দুর্গাপুরে একক প্রার্থী দেওয়া হবে। বাংলাদেশ জামাতে ইসলামী সব সময় দেশ ও জাতি গঠনে কাজ করে যাচ্ছে। জামাত একটি সুসংগঠিত দল। একই সাথে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

সেখানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন, নুরুজ্জামান লিটন, অ্যাসিস্ট্যান্ট সেকেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা শাখা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন গোলাম মোর্তজা, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা শাখা।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শামীম উদ্দিন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা শাখা। মাওলানা রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা শাখা। ফজলুল বারি সোহরাব, দুর্গাপুর উপজেলা নায়েবে আমীর সহ এ সময় বিভিন্ন উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুঠিয়া-দুর্গাপুর আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকবে- রাজশাহী জেলা আমীর

পুঠিয়া-দুর্গাপুর আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকবে- রাজশাহী জেলা আমীর

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.