• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী বাঘায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

আবুল হাশেম বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
রাজশাহী বাঘায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ
রাজশাহী বাঘায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

আবুল হাশেম, বিডি নিউজ২৩- রাজশাহীর বাঘায় আনিসুর রহমান(৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২৩ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ একটি আম বাগান থেকে এই লাশ উদ্ধার করেন। মৃত আনিসুর রহমান(৪০)এর বাড়ি উপজেলার মনিগ্রাম ইউপির তুলশীপুর গ্রামের শামসুল হকের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ৬ টার দিকে বাঘা-চারঘাট সড়কের বিদ্যুৎ মোড়ের জমসেদ আলীর বাড়ির পেছনে আম বাগানে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবরদেয় স্থানীয় লোকজন। এরপর বাঘা থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আনিসুর কেন খুন হয়েছে ? তার রহস্য এখন পর্যন্ত জানা যায়নি।

 

মৃত আনিসুর রহমানের ভাই হাফিজ উদ্দিন জানান ,আমার ভাই একজন নিরিহ সৎ মানুষ। তিনি শুক্রবার সন্ধ্যায় মনিগ্রাম বাজারে ছিল। এরপর রাতে বাড়ি ফিরেনি। আমরা অনেক খুজেও তাকে পাইনি।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক দৈনিক কালবেলা প্রতিবেদক কে জানান, লোক মুখে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট  এলে বিস্তারিত জানা যাবে। তবে খুনের রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।

রাজশাহী বাঘায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

রাজশাহী বাঘায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.