• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কর্মাস(আরসিসিআই) মিলনায়তন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যকে সামনে রেখে বিভন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সাথে এই সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ী। দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

 

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলকে নিরুৎসাহিত করতে হবে। একই সাথে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নামজারি, ট্রেড লাইসেন্স, ভূমি ছাড়পত্রসহ সকল কার্যক্রমে নাগরিক সেবার বিষয়টি অগ্রাধিকার রাখতে হবে। ফুড সেইফটির বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। স্ট্রিট ফুড ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। নগরীর জলাবদ্ধতা দুরীকরণে ইতোমধ্যে বায়া খাল পুনঃ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে দুয়ারী খাল সহ অন্যান্য খাল উদ্ধার করে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার মধ্যে দিয়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

 

রাজশাহী চেম্বার অব কর্মাসের সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন সহকারি পরিচালক পরিবেশ অধিদপ্তর মো: কবির হোসেন, উপ-পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মো: নইমুল আহছান ভূঁইয়া, উপ-পরিচালক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মো: জাহাঙ্গীর আলম, উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌ: মো: নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সঞ্চালনায় ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদ।

আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.