• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে খালেদা জিয়াকে কটুক্তি করায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
রাজশাহীর দুর্গাপুরে খালেদা জিয়াকে কটুক্তি করায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
রাজশাহীর দুর্গাপুরে খালেদা জিয়াকে কটুক্তি করায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিডি নিউজ২৩- রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন দুর্গাপুর উপজেলা যুবদল ও সহযোগী সংগঠন।

 

রোববার (৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে দুর্গাপুর জিয়াচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এ সময় মিছিলে কটুক্তির প্রতিবাদে নানা স্লোগান দেন নেতা-কর্মীরা পরে দুর্গাপুর উপজেলা রোড প্রদক্ষিণ করে দুর্গাপুর থানার মোড়ে সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হয়। সমাবেশে দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয় বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে (আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ) আকতার আলী ও ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের জোর দাবিও করেন তিনি। সমাবেশে রাজশাহী জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মিনহাজ সরকার তার বক্তব্যে বলেন, গত ১৭ বছরে  কোন চা স্টলে বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকে বসতে পর্যন্ত দেয়া হয় নাই। এই আওয়ামী লীগ যদি আমার নেত্রীর বিরুদ্ধে আবারো কোন কুচক্রী ষড়যন্ত্র করে থাকে তাহলে তা নিঃশেষ করে দেওয়া হবে। আওয়ামী লীগ এখনো বিভিন্ন দলের সাথে মিশে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। তাদের সাবধান করে দিয়ে দলের নেতাকর্মীদের সোজাগ থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি (৪ আগস্ট) আমগাছি বাজারে ছাত্র বৈষম্যের আন্দোলনে যেন বিএনপির কোন নেতাকর্মী যেতে না পারে ও বাসা থেকে বের না হতে পারে এর জন্য একটি মিছিল শেষে বক্তব্যের সময় খালেদা জিয়াকে গালি দেওয়া সহ নানা কটুক্তির অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ সমাবেশ করেন।

 

বিক্ষোভ সমাবেশে উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন, উপজেলা শ্রমিকদের সদস্য সচিব মনসুর, পৌর শ্রমিকদলের আহ্বায়ক মোঃ আবুল কালাম, পৌর শ্রমিকদলের সদস্য সচিব রিপন, পৌর যুবদল নেতা জাকির হোসেন বাবলু, মোঃ মুক্তার হোসেন মন্টু, যুবদল নেতা নাইট, বাপ্পি, পৌর ছাত্রদলের সদস্য সচিব এস এম সকিব হাসান, পৌর ছাত্রদের সদস্য ফায়সাল আহমেদ শান্ত, পৌর ছাত্রদেলের সদস্য পলাশ হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীর দুর্গাপুরে খালেদা জিয়াকে কটুক্তি করায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজশাহীর দুর্গাপুরে খালেদা জিয়াকে কটুক্তি করায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.