বিডি নিউজ২৩- সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি শেষে পতাকা উত্তোলন ও বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা বিআরডিবি সাইফুল ইসলাম, দুর্গাপুর থানার উপপরিদর্শক ইব্রাহিম খলিল, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: চেয়ারম্যান আবু হানিফ, দুর্গাপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো: আব্দুল আজিজ মন্ডল, মহিপাড়া আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ইউনিয়ন লি: চেয়ারম্যান মিশাইল সরেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: মামুন-উর-রশিদ।

রাজশাহীর দুর্গাপুরে সমবায় দিবস পালিত