• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আরিফুল ইসলাম
সংবাদ প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

আরিফুল ইসলাম, রাজশাহী:

অদ্য ২১ অক্টোবর ২০২৪ সোমবার যথাযোগ্য মর্যদায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)‘র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সূচনা হয়। অত:পর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অংশ হিসেবে সকাল ১০:৩০ ঘটিকায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং আগত শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে ব্যানার ও প্ল্যাকার্ডসহ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরিশেষে যোহরের নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থী কর্ণারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.