• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা
বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে পূর্ব শত্রুতা থেকে সাংবাদিক আবুল হাসেম ও তাঁর পিতার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।

সাংবাদিক আবুল হাসেম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের একজন গর্বিত সদস্য। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

২০ অক্টোবর (রোববার) বেলা ৩:৪৫ ঘটিকায় সাংবাদিক আবুল হাসেমের নিজ বাসায়, বাঘা উপজেলার পাকুড়িয়ায় হামলার ঘটনা ঘটে।

ঘটনা  ও এজাহার সুত্রে জানা যায়, পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি শুকুর আলীর ছেলে সুমন আলীর নেতৃত্বে আজাহার আলী, সুজন আলীসহ মাদক ব্যবসায়ীরা সাংবাদিক হাসেমের পরিবারের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক হাসেম ও তাঁর পিতা। হামলায় হাসেমের মাথায় ৫ টি ও তার পিতার মাথায় ১২ টি সিলাই পড়ে। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে। এঘটনায় বাঘা থানায় এজাহার দায়ের করাও হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মাদক কারবারিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তুচ্ছ ঘটনায় তাঁরা যাকে তাকে মারধর করেন। প্রকাশ্যে মাদক বিক্রি করেন। ঘটনায় প্রথমে কথা কাটাকাটি পর্যায়ে থাকলেও পরে হাসুয়া, হাতুড়িসহ অস্ত্রসজ্জিত মাদক কারবারিরা আবারও হামলা চালায়। হামলায় সাংবাদিক হাসেমের পিতার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করেন। এরপর সাংবাদিক হাসেম বাধা দিতে গেলে তাঁকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করেছি। এজাহার দায়ের হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.