• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাউবির আইসিটি প্রক্রিয়ার উপর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালা

আরিফুল ইসলাম
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আরিফুল ইসলাম, রাজশাহী: বাউবি আইসিটি ইউনিট কর্তৃক OSAPS-এ ডেভেলপকৃত ও সংযোজিত নতুন প্রক্রিয়ার উপর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আইসিটি ইউনিট কর্তৃক OSAPS-এ ডেভেলপকৃত ও সংযোজিত নতুন প্রক্রিয়ার উপর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালা ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাউবি আইসিটি এÐ ই-লার্নিং সেন্টারের সহকারী সিনিয়র প্রোগ্রামার জনাব সাইফুল ইসলাম ও প্রোগ্রামার সিফাত শাহারিয়ার। প্রশিক্ষণ কর্মশালায় স্টুডেন্ট প্যানেল পরিচিতি (ভর্তি প্রক্রিয়া, কোর্স রেজিস্ট্রেশন, দ্বি-নকল আইডি কার্ড, বিশেষ বিবেচনায় আবেদন, কিস্তি/বকেয়া আদায়, পাসওয়ার্ড পরিবর্তিন ইত্যাদি), এডমিন প্যানেল পরিচিতি, রিপোর্ট পরিচিতি বিষয়ে আলোকপাত করেন এবং পরিশেষে প্রশ্নোত্তর ও পর্যালোচনা/মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাউবি প্রশাসনি বিভাগের প্রশিক্ষণ ও গবেষণা শাখার সহকারী পরিচালক খন্দকার সাবিহা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহাঃ আবু বাককার। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী।

 

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন অনুষ্ঠানটি সঞ্চালন করেন। পরিশেষে প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.