• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী ডিসি অফিসের সামনে সড়ক পরিবহনের দু-গ্রুপের সংঘর্ষ

পাভেল ইসলাম মিমুল,
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
রাজশাহী ডিসি অফিসের সামনে সড়ক পরিবহনের দু-গ্রুপের সংঘর্ষ
রাজশাহী ডিসি অফিসের সামনে সড়ক পরিবহনের দু-গ্রুপের সংঘর্ষ

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩- রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দুইপক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হাতাহাতিতে দুজন আহত হন। তারা হলেন, আমিরুল ইসলাম (৩২) ও সাজ্জাদ হোসেন (৪৯)। তারা বাস মালিক সমিতির কর্মচারী। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরা কোন পক্ষের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পরিবহন গ্রুপের বর্তমান কমিটি বাতিল করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ান শ্রমিক নেতা রাকেশ গ্রুপের কিছু শ্রমিক। মানববন্ধন শেষে তাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।

 

তাদের মানবন্ধন চলাকালে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ তার অনুসারীরা সেখানে উপস্থিত হন। তারা মানববন্ধনের ব্যানার টানাটানি শুরু করেন। তখন দুইপক্ষের শ্রমিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কয়েকজনকে ধাওয়াও দেওয়া হয়। ধস্তাধস্তিতে কয়েকজনের শার্ট ছিঁড়ে যায়। পরে দ্রুত পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, ‘সড়ক পরিবহন গ্রুপে বর্তমানে যে কমিটি রয়েছে, সেটা পুরোটাই আওয়ামীপন্থি। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে। আমরা এ কমিটি চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। এর আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ চাই। এ দাবিতে আমরা কর্মসূচি পালন করতে গেলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদকসহ তার অনুসারীরা আমদের ওপর হামলা করে।

 

সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ‘ওদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। তারা আগে আমাদের ওপর হামলা করেছে।’

 

এবিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিকাল পর্যন্ত এ ব্যাপারে কোনপক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী ডিসি অফিসের সামনে সড়ক পরিবহনের দু-গ্রুপের সংঘর্ষ

রাজশাহী ডিসি অফিসের সামনে সড়ক পরিবহনের দু-গ্রুপের সংঘর্ষ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.