• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে উত্তাল মোহনপুর

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে উত্তাল মোহনপুর
বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে উত্তাল মোহনপুর

বিডি নিউজ২৩- রাজশাহীর মোহনপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আমাদের স্বাধীনতা নামে আইডি থেকে উপজেলা বিএনপি’র তিনজন নেতাকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সম্মানহানি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে থানা চত্বরে এ সমাবেশ করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সমাবেশে নেতাদের বক্তব্যে জানা যায়, গত ৯ই অক্টোবর কেশরহাট মরগা বিলে পটল ক্ষেত হতে শাহাবুল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছিলো মোহনপুর থানা পুলিশ। ওই যুবক দেনার দায়ে বিষপানে আত্মহত্যা করলেও “আমাদের স্বাধীনতা” নামের ফেসবুক আইডি থেকে মোহনপুর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন এর নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট ভীত্তিহীন কাল্পনীয় কাহিনী সাজিয়ে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সম্মানহানি করতে হীনচক্রান্ত করে অপপ্রচার চালানো হয়। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আর রশিদ ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল।

সমাবেশে বক্তারা বলেন, “আমাদের স্বাধীনতা” ফেসবুক আইডিতে বিএনপির নেতাদের নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি যারা এই আইডি ব্যবহার করছেন তাদের খুজে বের করে কঠিন শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো দাবি জানিয়েছেন বক্তারা। অপপ্রচারের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সদস্য শামসুজ্জোহা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম।

 

বক্তারা আরো বলেন যাদের নামে মামলা রয়েছে তাদের দ্রুত গ্রেফতারের আহবান জানান এবং আসামীরা যেন তাড়াতাড়ি ছাড়া না পান সেকারণে বিজ্ঞ বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া মন্ডল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব সাবেক ইউপি সদস আব্দুল করিম মন্ডল,

মিজানুর রহমান মিলন, যুব নেতা আব্দুর রহিম, যুব নেতা নাহিদ পারভেজ হিমু, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন

আলীসহ বিভিন্ন ইউপি হতে আগত নেতাকর্মীরা।

বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে উত্তাল মোহনপুর

বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে উত্তাল মোহনপুর

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.