• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ
পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর আপনি পুঠিয়া উপজেলা শাখার বর্তমান কমিটির আহবায়ক মি. সিদ্দিক, সদস্য সচিব মি. বাবুসহ পুঠিয়া পৌর মেয়র আল মামুন সম্পর্কে প্রকাশ্যে কাশিয়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতাকর্মীদের মাঝে গ্রুপিং সৃষ্টির আলোকে আপত্তিকর বক্তব্য রাখেন এবং চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিভিন্ন অপবাদ দিয়ে বক্তব্য শেষ করেন। আপনি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নিম্ন স্বাক্ষরকারী কাছে দরখাস্ত প্রদান করেন নাই এবং দলের নেতাকর্মীদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছেন।

 

আরও বলা হয়, দলীয় গঠন তন্ত্র মোতাবেক কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে পাঁচ দিনের মধ্যে সঠিক জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

 

দলীয় কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হায়াত দাবি করেন, তিনি বিএনপির কোন নেতাদের সম্পর্কে কখনই মন্তব্য করেননি। যেহেতু শোকজ নোটিশ দেওয়া হয়েছে তাই দলীয় শৃঙ্খলা মেনেই শোকজের জবাব দেবেন বলে জানান বিএনপির এই নেতা।

 

সার্বিক বিষয়ে জানতে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.