• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে ৫ দফা দাবিতে হালকা যান পরিবহন শ্রমিকদের মানববন্ধন

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীতে পর্যাপ্ত পরিমান সিএনজি পাম্প চালুর করে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহকরণ, বেতন ভাতা বৃদ্ধি ও হালকাযান শ্রমিকদের প্রতি বৈষম্যদূরীকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জেলা হালকাযান শ্রমিক ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আয়োজনে এই মানববন্ধর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন অন্যান্য শ্রমিকনেতা ও সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

 

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ শত শত গাড়ি চালক এতে অংশগ্রহন করেন।

 

মানববন্ধন থেকে রাজশাহীতে দ্রুত সময়ে একাধিক সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবি করেন তারা। পাশাপাশি ট্রাফিক পুলিশ কতৃক হয়রানি বন্ধের দাবি করেন। একই সাথে উদ্ধমূখী দ্রব্যমূল্যের বাজারে প্রচলিত বেতনে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন গাড়ি চালকরা।

 

এতে গাড়ির মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি তোলেন তারা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেবেন বলে হুশিয়ারী দেন হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.